প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ PM
আটক আবু হুরায়রা

আটক আবু হুরায়রা © সংগৃহীত

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গ্রেপ্তার আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) সিংড়ার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদায়ন ও মনোনয়নের দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছে টাকা চাইতেন।

পুলিশের ভাষ্য, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে এসব টাকা আদায় করতেন আবু হুরায়রা।।

পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, তার প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৭ দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর…
  • ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামী…
  • ২৪ অক্টোবর ২০২৬
একটি দলের প্রধান নেতাই চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রা…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে গাড়ির ধাক্কায় বাবা-ছেলে নিহত
  • ২৪ অক্টোবর ২০২৬
থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে যা বললেন আমির খান, মুক্তি কবে
  • ২৪ অক্টোবর ২০২৬
আ.লীগের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই
  • ২৪ অক্টোবর ২০২৬