হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM
হামের প্রাদুর্ভাবে হাসপাতালে রোগী

হামের প্রাদুর্ভাবে হাসপাতালে রোগী © সংগৃহীত

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে আটজন এবং ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়াদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

আ.লীগের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই
  • ২৪ অক্টোবর ২০২৬
দক্ষিণ সিটিতে আবদুস সালাম মেয়র পদে লড়বেন—বললেন প্রতিমন্ত্রী…
  • ২৪ অক্টোবর ২০২৬
নাহিদের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: নাছির
  • ২৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ আ…
  • ২৪ অক্টোবর ২০২৬
১২ বছর অপেক্ষার পর যমজ সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন মা, প…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা…
  • ২৪ অক্টোবর ২০২৬