হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাইসা তানিয়া রাধিকা

রাইসা তানিয়া রাধিকা © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।

বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে রাধিকারের মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে গভীর শোক।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী বলেন, প্রায় ২০ দিন আগে রাধিকা একবার অসুস্থ হয়েছিল। পরে সে সুস্থ হয়ে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরপর সে হামে আক্রান্ত হয়ে ফের অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিল।

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬