৪৩তম বিসিএস প্রিলির দিনক্ষণ জানালো পিএসসি

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২ AM

© ফাইল ফটো

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্তের কথা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩১ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আবেদনের প্রেক্ষিতে এই বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বৃদ্ধি করেছে পিএসসি। ফলে আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন।

৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবির ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে রাষ্ট্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মেহেদী হাসান
  • ২৪ অক্টোবর ২০২৬
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা  
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে…
  • ২৪ অক্টোবর ২০২৬