৪৩তম বিসিএসের কার্যক্রম শেষ হবে এক বছরে: পিএসসি চেয়ারম্যান

১৪ জানুয়ারি ২০২১, ১১:২৯ AM
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন © ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আমরা সময় নষ্ট করতে চাই না। ১২ মাসের মধ্যে ৪৩তম বিসিএসের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু এটি নয়, ভবিষ্যতে সব বিসিএস পরীক্ষা এক বছরে শেষ করতে সর্বাত্মক চেষ্টা করবে পিএসসি। এ ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না।’ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিএসসির চেয়ারম্যান এসব কথা বলেছেন। 

জানা গেছে, এক বছরের মধ্যে প্রতিটি বিসিএস পরীক্ষার সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে পিএসসি। এ লক্ষ্যে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এখন চলমান ৪৩তম বিসিএসকে টার্গেট করে এ কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। ভবিষ্যতে সব বিসিএস এভাবে ১২ মাসের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পড়ুন: ৯ ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোমবারের মধ্যে

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান আরো বলেন, ‘পরীক্ষা শুরুর সময় থেকে পরবর্তী এক বছরে প্রতিটি বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হবে। এর ফলাফলও কম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। আর ২০০০ চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এরপর জুলাইয়ে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে পিএসসির। এছাড়া এখন ৪৩তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাবিতে তারেক রহমান
  • ১২ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে ২২ খেলোয়াড় নিশ্চিত, বাকি …
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ ৮ জেলায় ১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১২ মে ২০২৬
ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত
  • ১২ মে ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পছন্দক্রমসহ ভর্তির আবেদন শ…
  • ১২ মে ২০২৬
১৬৫ সিসির মোটরসাইকেল থাকলেই বছরে গুনতে হবে ১০ হাজার টাকা
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9