পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ PM
মা ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন

মা ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আটক অপরজন নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রতনদী তালতলী ইউনিয়ন-সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) ও ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, গত ১৭ দিনে ৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩০১ মেট্রিক টন ইলিশ উদ্ধার করা হয়েছে।

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950