নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ PM
জব্দ করা মাদক

জব্দ করা মাদক © সংগৃহীত

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদকসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মূল্য ২১ লাখ ৮১ হাজার টাকার বেশি।

শনিবার (২৪ অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল সিধলী থেকে নেত্রকোনাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে থাকা নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করা হয়। মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার পর আটক ফারুক মিয়াকে দুপুরের দিক আদালতে পাঠানো হয়েছে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950