৫০তম বিসিএসের ফল নিয়ে আলোচনায় বসছে পিএসসি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আলোচনা করতে সভায় বসতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আলোচনা হবে বলে জানা গেছে।

পিএসসির একটি সূত্র সোমবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। আলোচনায় ফলাফল নিয়ে কোনো ত্রুটি না থাকলে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ করা হবে। কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সভা শুরুর পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9