৫০তম বিসিএসের ফল ১০ ফেব্রুয়ারির মধ্যে: পিএসসি চেয়ারম্যান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © ফাইল ছবি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৩০ জানুয়ারি)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের কার্যক্রম চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করতে পারব।’

৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950