৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

৩০ জানুয়ারি ২০২৬, ০১:০৭ PM
বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা © সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্র এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

পিএসসি জানায়, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা হলে সব ধরনের ঘড়ি—অ্যানালগ বা ডিজিটাল—মোবাইল ফোন ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক ও ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কমিশন আরও জানায়, পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। পাশাপাশি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগেই কমিশনের অনুমতি নিতে হবে।

প্রশ্ন দেখুন

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬