৪৬তম বিসিএসের ফল হতে পারে আজ, এজেন্ডায় নেই ৫০তম

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সভায় বসেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভা শেষে এ বিসিএসের ফল প্রকাশ অনেকটাই নিশ্চিত। তবে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

পিএসসির একটি সূত্র জানিয়েছে, সাংবিধানিক সংস্থাটির পূর্ণ কমিশনের সভায় ৪৬তম বিসিএসের ফল প্রকাশের বিষয়টি এজেন্ডাভুক্ত। তবে সভার এজেন্ডায় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। ফলে ৫০তম এর প্রিলির ফল আজ না-ও প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, '৪৬তম এবং ৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে এখনই কিছু বলতে পারছি না। আমাদের আরেকটু সময় লাগবে।'

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, 'সভার এজেন্ডায় ৫০তম বিসিএস নেই। তবে ফল প্রস্তুত থাকলে ফুল কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৪৬তম বিসিএসের ফল আজই প্রকাশিত হবে।'

তথ্যমতে, ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

অন্যদিকে ৪৬তম বিসিএসের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশে চিন্তা চলছে। এই বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ৪ হাজার ৪২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে এই প্রার্থীদের মধ্য থেকেই উত্তীর্ণদের সাময়িকভাবে সুপারিশ করা হবে।

পদ অনুসারে স্বাস্থ্য ক্যাডারে ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনসহ অন্যান্য পেশাগত ক্যাডারের পদের জন্য যোগ্যদের নাম চূড়ান্ত করা হবে। 

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9