৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদ বাড়ল, পিএসসির নতুন নির্দেশনা

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের পছন্দক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডার পদের পছন্দক্রমের পদের সংখ্যায় কিছু পরিবর্তন এসেছে। দুই মন্ত্রণালয়ের পদ বৃদ্ধি পাওয়ায় এতে সবাই নতুন করে তাদের পছন্দক্রম দিতে পারবেন। তবে আগেরিটিও চাইলে রাখতে পারবেন প্রার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবম গ্রেডের ৬৫৯, দশম গ্রেডের ৩ হাজার ৪৪ এবং ১১তম গ্রেডের ৪১৬টি পদ রয়েছে। এতে নতুন করে দুই মন্ত্রণালয়ের পদ যুক্তি হয়েছে। সবমিলিয়ে ৪ হাজার ১১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগের বিজ্ঞপ্তিতে ৩ হাজার ৯৭৭টি পদের কথা বলা হয়েছি। এতে পদে বেড়েছে ১৪২টি।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গত ২৫ নভেম্বর ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের পছন্দক্রম আহবাননপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যথাক্রমে ১২৪টি ও ১৮টি পদের জন্য প্রাপ্ত অধিযাচন সংযুক্ত করে একটি পরিবর্ধিত বিজ্ঞপ্তি এতদ্বারা প্রকাশ করা হলো।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার প্রতিষ্ঠান প্রধান পেতে যাচ্ছে বেসরকারি স্কুল-কলেজ

উল্লেখ্য, যে সব প্রার্থী ইতোমধ্যে তাদের পছন্দক্রম দাখিল করেছেন, তারা যদি এই বিজ্ঞপ্তিতে সংযোজিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পদগুলোর জন্য আগ্রহী হন, তাহলে তাদেরকে নতুনভাবে পছন্দক্রম দাখিল করতে হবে। অন্যথায় তাদের দাখিল করা পছন্দক্রম পরিবর্তন করার প্রয়োজন হবে না।

৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের তালিকা দেখুন।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950