৫০তম বিসিএসের প্রিলির ফল নিয়ে সর্বশেষ যা জানাল পিএসসি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আলোচনায় বসেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কয়েকটি কারণে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়নি কমিশন। এ অবস্থায় আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৫০তম বিসিএসের প্রিলির ফল আজ প্রকাশিত হচ্ছে না। রোডম্যাপ অনুযায়ী আগামীকাল এ বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হবে।’

এর আগে সোমবার বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও কমিশনের সদস্যবৃন্দ ৫০তম বিসিএসের প্রিলির ফল নিয়ে আলোচনায় বসবেন। আলোচনায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সার্বিক বিষয় পর্যালোচনা করে আজ ফল প্রকাশ না করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬