৪৬তম বিসিএস

প্রশাসন ক্যাডারে প্রথম জগন্নাথের গুলজার

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ PM
গুলজার রহমান

গুলজার রহমান © সংগৃহীত

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী গুলজার রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, গুলজার রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ২০১৪ সালে সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টি ইউ এম উচ্চ বিদ্যালয় স্কুল থেকে এসএসসি ও ধুবনি কঞ্চিবাড়ি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারা বাবা পেশায় একজন কৃষক ও মা গৃহিণী। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে গুলজার রহমান বলেন, ‘মহান রাব্বুল আ’লামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল প্রশংসা মহান আল্লাহর, যার অশেষ দয়া, রহমত ও বরকতে প্রশাসন ক্যাডার ‌এ প্রথম স্থান হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। দেশের জন্য কাজ করতে চাই, সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।’

জানা গেছে, আজ ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিসিএসের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ‘প্রার্থীর আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস ইত্যাদি ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর বিজ্ঞপ্তির ৮ নম্বর অনুচ্ছেদ এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীরকারনামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হল যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে;

সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোন জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা (substantive incompletion) ধরা পড়লে বিজ্ঞাপনের শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তাছাড়া, বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে;

বিসিএস ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের- “বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা- ২০১৪* অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে গঠিতমেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক- নিয়োগ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক নিয়োগ দেয়া হবে।

প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অংগীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসমূহ সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ এবং ওজন সম্পর্কিত তথ্য এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

প্রকাশিত মনোনয়নে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে। এই মনোনয়ন প্রার্থীর ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না;কমিশনের নিকট হতে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে। 

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9