প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে চলছে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ PM
জবিতে ছাত্রশিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

জবিতে ছাত্রশিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬' শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন চলবে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।  

বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, 'সন্তান আল্লাহর তায়ালার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির।' 

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, 'আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।'

আয়োজকরা জানান, ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনে পেছনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো, জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান, সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন,' গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।'

এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম,  সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9