জবিতে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাবজেক্ট চয়েজ বা বিষয় পছন্দক্রম পূরণের সময়মীমা ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি ও ডি-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট হতে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে।

আরও পড়ুন: বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com এ নিজ নিজ প্যানেলে লগইন করে এ কার্যক্রম সম্পন্ন করা যাবে।

যে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর (৭২ এর মধ্যে ১৪.৪) প্রাপ্ত হয়েছেন এবং ইউনিট ই-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যে সকল পরীক্ষার্থী এমসিকিউ অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাং নম্বর প্রাপ্ত হয়েছেন, তাদেরকে সাবজেক্ট চয়েজ বা বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬