রাজশাহীতে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৪টি ককটেল উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ PM
দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার © টিডিসি ফটো

রাজশাহীতে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার ভোর ৫টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি চৌকস দল মহানগরীর উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করে। একই রাতে র‍্যাবের আরেকটি আভিযানিক দল পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করে। উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।

মঙ্গলবার বিকেলে র‍্যাব-৫-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, উদ্ধারকৃত সকল আলামত যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় জনমনে ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র মজুত করেছিল। 

এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাব-৫-এর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬