বদলে গেল র‍্যাবের নাম

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার দাবি জানিয়ে এলেও সরকার সেই পথে না গিয়ে বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে এবং শিগগিরই এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হবে।

নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং শিগগিরই এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠন করা হয়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে এই বাহিনীটি গড়ে তোলা হয়েছিল।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬