এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের

৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, `আমাদের সফরকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নিরলস দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সকল সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিটি সফরে আপনাদের ধৈর্য, পেশাদারিত্ব ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ তায়ালা আপনাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দিন। আমীন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিশ্রমের উত্তম প্রতিদান কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।'

এর আগে, জামায়াতে ইসলামীর আমির সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই বক্তব্যের ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেন তিনি। 

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬