মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিল বিক্ষুদ্ধ জনতা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ PM
 ট্রাকে আগুন বিক্ষুব্ধ জনতার

ট্রাকে আগুন বিক্ষুব্ধ জনতার © সংগৃহীত

ময়মনসিংহ–ফুলবাড়ীয়া সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় একটি ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নির্বাচনের কারণে বাড়ি ফেরার পথে শত শত মানুষ আটকা পড়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ–ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

ট্রাকে আগুন দেওয়ার ফলে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে নির্বাচনের জন্য বাড়ি যাওয়া যাত্রীসহ শত শত মানুষ সড়কে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বাজারের লোকজন জানান, নিহত মোটরসাইকেল চালক জসিম উদ্দিনের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার ছয় মাইল এলাকায়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬