অতিরিক্ত ভাড়া আদায়

নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ AM
সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী যাত্রীরা

সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী যাত্রীরা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ভোট দিতে দূর দূরান্ত থেকে উৎসবের আমেজে নিজ এলাকায় ফিরছেন ভোটাররা। এ সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় করছেন বাস চালক ও তাদের সহযোগীরা। এর প্রতিবাদ জানিয়ে সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

নির্বাচন সামনে রেখে যানবাহন চলাচলে সরকারি নির্দেশনা আজ মঙ্গলবার রাত থেকে শুরু হওয়ার কথা থাকলেও সে রুটে বাস চালকরা তার আগে থেকেই বাড়তি ভাড়া আদায় করছেন।

অবরোধকারীদের দাবি, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিলে সুযোগ নিয়ে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি দাবি করছেন। এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।

যাত্রী সোলাইমান বলেন, ১৭ বছর পর নির্বাচনের ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করা দরকার।

পোশাক শ্রমিক নাদশা সরকার বলেন, কারখানায় ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগত, এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি রয়েছে। যাত্রীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

কিন্তু সড়কে অবরোধের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬