মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ PM
নিহত তিন বন্ধু

নিহত তিন বন্ধু © সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের নাম- হোসাইন মোহাম্মদ রাকিব (২৭), তুর্জয় মাঝি (২৮) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বস্থ একটি গাছে ধাক্কা লাগে। সজোরে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মো, সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়।

তবে গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬