৪৫তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসে ৭ম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৭০ জন আগামী ৫ থেকে ৮ অক্টোবর এ মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৫৭০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পিএসসির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। 

আরও পড়ুন: ৭০% প্রণোদনা পাচ্ছেন বেসিক সাবজেক্টের শিক্ষকরা, যুক্ত হচ্ছেন সরকারি ট্রেইনিরাও

বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট সব সনদ বা কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬