২৭তম বিসিএসে প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের জীবনবৃত্তান্ত জমা ৯ অক্টোবরের মধ্যে

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

২৭তম বিসিএসে চূপ্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের জীবনবৃত্তান্ত চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ অক্টোবরের মধ্যে তা জমা দিতে নিদের্শনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ২৭তম বি.সি.এস. এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত (প্রতি কর্ম দিবস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) হতে ০৩ (তিন) কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে পূরণপূর্বক বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।’

নির্ধারিত তারিখের পর আর কোনো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) জমা নেয়া হবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬