৪৭তম বিসিএসে শ্রুতিলেখক পাবেন প্রতিবন্ধী প্রার্থীরা, আবেদন আহবান

১৫ আগস্ট ২০২৫, ১০:২২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ দেবে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলেছে কমিশন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় যে সব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ২০ আগস্টের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ঠিকানায় এ আবেদন করা যাবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
১. অনলাইন আবেদনপত্র (BPSC Form-1);

২. প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ৩ মাস পূর্বে তোলা); 

আরও পড়ুন: ৩ মাস ধরে শীর্ষ তিন পদ ছাড়াই চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়

৩. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

৪. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। উল্লেখ্য, সিভিল সার্জন সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন: দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধি প্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।

বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (২০ আগস্ট) শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬