চাকরির বয়স ৩২-এর মধ্যে যতবার ইচ্ছা ততবারই বিসিএস

১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি’র এ প্রস্তাব মেনে নিয়েছে সরকার। ফলে চাকরির বয়স ৩২-এর মধ্যে যতবার ইচ্ছা ততবারই বিসিএসে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন। তিনি বলেন, ‘বিসিএসে চার বারের বেশি অংশগ্রহণ না করার বিষয়টি  বিধিমালায় নেই। এটি বাতিল করা হয়েছে। পিএসসি যে প্রস্তাব দিয়েছিল সেটিই বহাল রাখা হয়েছে। অর্থাৎ চাকরির বয়স থাকা পর্যন্ত যতবার ইচ্ছা ততবারই বিসিএস দেওয়া যাবে।’

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়।

প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬