৪৬তম বিসিএসের জন্য যত আবেদন পড়ল

৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের জন্য চাকরিপ্রার্থীরা আর একদিন সময় পাবেন। রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে আজ শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত সোয়া দুই লাখের বেশি চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া শেষ করেছেন বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, রোববারের পর আবেদনের সময় আর বাড়ানো হবে না। পিএসসির একাধিক কর্মকর্তা বলেছেন, আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়নি। কোনো সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। 

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস আজ শনিবার (৩০ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের জন্য শনিবার পর্যন্ত দুই লাখ ৩৪ হাজারের বেশি আবেদন পড়েছে। আবেদনের সময় আর বাড়ানো হবে না না। রোববারের পর টেলিটক আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে।’ 

আরো পড়ুন: প্রথম বিসিএসেই ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবদুল আজিজ

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছেন, মার্চের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হবে। গত ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে তিন হাজার ১৪০ জন নিয়োগ পাবেন।

রাকসুর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ ছাত্রদলের, তদন্তের দ…
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী…
  • ২২ আগস্ট ২০২৬
মতিঝিল আইডিয়াল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ধর্ম প্রতিমন্ত্…
  • ২২ আগস্ট ২০২৬
মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ…
  • ২২ আগস্ট ২০২৬
পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু
  • ২২ আগস্ট ২০২৬
পাহাড়ের চূড়ায় উঠতে ৭ বছরের শিশুকে একা ছাড়লেন বাবা, অতঃপর....
  • ২২ আগস্ট ২০২৬