৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করতে সিইসিকে চিঠি

২১ নভেম্বর ২০২৩, ০১:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সিইসিকে পরীক্ষার্থীদের চিঠি

সিইসিকে পরীক্ষার্থীদের চিঠি © সংগৃহীত

আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির কারণে এ পরীক্ষা স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে  প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা চিঠি দিয়ে যান।

চিঠিতে বলা হয়, আমরা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী। আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সময়সূচি প্রকাশ করেছে।

চিঠিতে আরও বলা হয়, একজন চাকরিপ্রার্থী ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী হিসেবে ওই সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে আমাদের কোনো আপত্তি ছিল না। তবে বর্তমানে বিরোধী দলগুলোর টানা হরতাল-অবরোধ চলছে। তাছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান হরতাল-অবরোধ আরও ব্যাপক ও ধ্বংসাত্মক আকার ধারণ করেছে

চিঠিতে বলা হয়, প্রতিদিন অসংখ্য বাসে অগ্নিসংযোগ হচ্ছে। ট্রেনের বগিতে আগুন দিচ্ছে এবং অনেক সময় খুবই স্বাভাবিকভাবে চলতে থাকা একটি এলাকাতে দুর্বৃত্তরা হুট করেই অগ্নিসংযোগ করছে। কয়েকটি বিদ্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিসিএস লিখিত পরীক্ষাগুলো সাধারণত কর্মদিবসে এবং একটি লম্বা সময়ের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত পরশু কুমিল্লায় ককটেল বোমার বিস্ফোরণে আহত হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের (২নং সেক্টর, গেজেট নম্বর: ৩৮২৪) ছেলে আকিব মাহমুদ (৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার্থী)। বিদ্যমান অরাজকতার শিকার হয়ে ছিটকে গেছেন লিখিত পরীক্ষা থেকে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র মঈনুল ইসলাম (একজন লিখিত প্রার্থী) ১৮ নভেম্বর মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ ১৫ দিনের পরীক্ষায় এমন অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত অবস্থার শিকার হতে পারেন অসংখ্য পরীক্ষার্থী।

চিঠিতে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের প্রতি বিনীত আবেদন, তিনি যেন আমাদের নিরাপত্তা ও শঙ্কার বিষয়গুলো মানবিক দৃষ্টিতে বিবেচনা করেন। এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১৩ হাজার জীবন, ১৩ হাজার আশা, ১৩ হাজার পরিবারের উৎকণ্ঠা। ৪৫তম বিসিএস পেছানোর বিষয়ে একটি পত্রিকা ১৯ নভেম্বর জরিপ চালিয়েছে। 

আরও পড়ুন: ৪ হাজার পদে নন-ক্যাডারের আবেদন বিজ্ঞপ্তি এ সপ্তাহে

যেখানে ১২ হাজার ২৩৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৯৪.৪৬ শতাংশ মানুষ পরীক্ষা পেছানোর পক্ষে মত দিয়েছেন। আমাদের নিরাপত্তার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে, সন্তানতুল্য পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে, নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারণ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছে পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এ পরীক্ষা শুরু হবে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ১১ মে ২০২৬
পদ্মা সেতুর গৌরবগাথা সংরক্ষণে জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জ…
  • ১১ মে ২০২৬
হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9