আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

২০ অক্টোবর ২০২৬, ১০:১০ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৪ AM
বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে টানা পাঁচ দিন দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে। এরপর আগামী রোববার থেকে শুরু হবে স্বাভাবিক কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকছে আর্থিক খাতের নিয়মিত কার্যক্রম। তবে ছুটির আগে ব্যাংকিং সেবা সচল রাখতে গত শনিবার দেশের সব ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও বৈদেশিক বাণিজ্যের স্বার্থে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এসব এলাকার কাস্টমস ও বন্দরসংলগ্ন ব্যাংক শাখা এবং বুথের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ব্যাংকের পাশাপাশি দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই সময়ে লেনদেন বন্ধ থাকবে। ফলে এ সময়ে শেয়ার কেনাবেচা ও সংশ্লিষ্ট নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে না।

নতুন পে স্কেলে নোয়াখালী ডিসি অফিসে ২২ পদে চাকরি
  • ২০ অক্টোবর ২০২৬
৯ মাসে গণপিটুনিতে নিহত ১৮৭
  • ২০ অক্টোবর ২০২৬
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এন…
  • ২০ অক্টোবর ২০২৬
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬