পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের

১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ PM
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শিশু ভাই-বোনের। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ঝিকরগাছার মিস্ত্রিদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিহত শোভন ও দিশা তাদের মা ও দাদুর সঙ্গে পূজা দেখতে বের হয়। পূজা দেখে ভ্যানে করে কাউন্সিল রোডে পৌঁছালে ছুটিপুর থেকে ঝিকরগাছাগামী একটি গরুবোঝাই নসিমন চাপা দিয়ে তাদের ওপর পড়ে। এসময় শোভন ও দিশা ও নসিমনচালক আব্দুল মাজিদ গুরুতর আহত হন। দুর্ঘটনায় সাধন কুমার ও তার স্ত্রী আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শোভন ও দিশাকে মৃত ঘোষণা করেন এবং নসিমনচালক মাজিদকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। আহত নসিমনচালককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পূজা দেখতে যাওয়ার পথে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। মর্মান্তিক এ ঘটনায় মিস্ত্রিদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অবস্থা বর্তমানে ভালো। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: যশোর
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬