নতুন পে স্কেলে নোয়াখালী ডিসি অফিসে ২২ পদে চাকরি

২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ AM
 নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় © টিডিসি ছবি

নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০ হাজার টাকা মূল বেতন স্কেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও বেয়ারার পদে অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে পারবেন শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা।

১৩ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলো ও সার্কিট হাউজের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে। 

কোন পদে কতজন নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ১১ জন, নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, পরিচ্ছন্নতাকর্মী পদে তিনজন এবং সার্কিট হাউজের বেয়ারার পদে দুজন নিয়োগ দেওয়া হবে। সব পদই ২০তম গ্রেডের। এসব পদের নতুন বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। আগের বেতন স্কেল ছিল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও বেয়ারার পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স ও আবেদনের শর্ত

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।

বিবাহিত নারী প্রার্থীদের আবেদনে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দেখাতে হবে। তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। নিয়োগে সরকারের সর্বশেষ কোটা নীতিমালা অনুসরণ করা হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ২৬ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ নভেম্বর বিকেল ৫টা।

আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত মাপের রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০ × ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি জমার নিয়ম

পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা যোগ হয়ে মোট ৫৬ টাকা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য। আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শুধু টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DCNOAKHALI User ID। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় একটি পিন নম্বর পাওয়া যাবে।

দ্বিতীয় ধাপে লিখতে হবে DCNOAKHALI Yes PIN। এরপর সেটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সফলভাবে জমা হলে ফিরতি বার্তায় পাসওয়ার্ডসহ নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে।

ইউজার আইডি ও পিন উদ্ধার

আবেদনের ইউজার আইডি বা পিন হারিয়ে গেলে টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তা উদ্ধার করা যাবে।

ইউজার আইডি জানা থাকলে লিখতে হবে DCNOAKHALI Help User User ID। আর পিন নম্বর জানা থাকলে লিখতে হবে DCNOAKHALI Help PIN PIN No।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের চাকরির ওয়েবসাইট alljobs.teletalk.com.bd থেকে জানা যাবে।

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণ করা আবেদনপত্রের কপি, প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্মনিবন্ধন সনদ দেখাতে হবে।

এ ছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেওয়া চারিত্রিক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ এবং চাকরিরত প্রার্থীদের অনুমতিপত্র জমা দিতে হবে। কোটার সুবিধা দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদ বা প্রমাণপত্রও উপস্থাপন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সব সনদের সত্যায়িত ফটোকপি এক সেট জমা দিতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে কাগজপত্র সত্যায়ন করাতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি ও সিল স্পষ্ট থাকতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রচলিত আইন অনুযায়ী ওয়ারিশ সনদ জমা দিতে হবে। এ ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত অনুসরণ করতে হবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির শর্ত বা পদের সংখ্যা পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করতে পারবে। প্রয়োজনে বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আবেদন গ্রহণ, বাতিল ও নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950