জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

২০ অক্টোবর ২০২৬, ১০:৫২ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ AM
উদ্ধার করা কচ্ছপ

উদ্ধার করা কচ্ছপ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রংপুর পুকুর ও মেডিকেল পুকুরের মধ্যবর্তী সড়ক থেকে ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা হয়। তবে কচ্ছপটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎উদ্ধার হওয়া কচ্ছপটি ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Nilssonia hurum। কচ্ছপটির খোলসের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার, গলার দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং খোলসের পাশের পরিমাপ ৪৬ সেন্টিমিটার।
‎
‎বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, পরিবেশবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সেটিকে তার বাসার সুইমিংপুলে অল্প পানিতে রাখা হয়। কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করতে পশুচিকিৎসক ডাকা হয়েছে। একই সঙ্গে নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন: অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন
‎
‎তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কচ্ছপটিকে সুস্থ মনে হলেও জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানীয় প্রজাতি নয় বলে ধারণা করা হচ্ছে। কেউ কচ্ছপটিকে ক্যাম্পাসে ছেড়ে দিয়ে থাকতে পারেন, অথবা অন্য কোনো স্থান থেকে এটি সেখানে চলে আসতে পারে। তবে এর উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল মিঠাপানির কচ্ছপের একটি প্রজাতি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটি ‘বিপন্ন’ (Endangered) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল ধ্বংস, পরিবেশদূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের ছেলের …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
সাংবাদিক খন্দকার শফিউল আলম দুলাল আর নেই
  • ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950