বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ টি জীবিত কচ্ছপ, আটক এক

২৩ জুলাই ২০২৬, ১০:২২ AM
রেড-ইয়ার স্লাইডার প্রজাতির কচ্ছপ

রেড-ইয়ার স্লাইডার প্রজাতির কচ্ছপ © সংগৃহীত

ভারতের কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখা। ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে বন্যপ্রাণ পাচারের অভিযোগে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রেড-ইয়ার স্লাইডার প্রজাতির বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম কলকাতা এয়ারপোরর্টের খবরে বলা হয়, বুধবার (২২ জুলাই) ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানে ছিলেন ওই যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজের ভেতর থেকে নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। পরে ব্যাগ তল্লাশি করে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

ঘটনার পর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুল্ক দপ্তর। কচ্ছপগুলো কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণ পাচারচক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করছেন কর্মকর্তারা।

আরও পড়ুন : প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

এর আগে একই দিনে কলকাতার ডানলপ এলাকায় একটি যাত্রীসাথী ট্যাক্সিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ জানায়, গাড়িটি থেকে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি এবং একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে। ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে সাক্ষী হিসেবে থানায় নেওয়া হয়েছে। তথ্যসূত্র: কলকাতা এয়ারপোরর্ট।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬