প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ AM
প্রত্নতত্ত্ব অধিদপ্তর

প্রত্নতত্ত্ব অধিদপ্তর © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২১টি ক্যাটাগরির ৪৮টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নির্বাচিত প্রার্থীদের সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রত্নতত্ত্ব অধিদপ্তর

পদসংখ্যা: ২১ ক্যাটাগরিতে ৪৮টি

চাকরির ধরন: সরকারি (স্থায়ী)

যেসব পদে নিয়োগ: 
সাইটকিপার/গাইড/মিউজিয়াম অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাটালগার: ৩টি

সিনিয়র সহকারী/হিসাব সহকারী: ৪টি

ক্যাশিয়ার: ১টি

অফিস সহকারী: ৩টি

ফটোগ্রাফার: ৩টি

ইলেকট্রিশিয়ান: ১টি

ল্যাবরেটরি সহকারী: ১টি

বুক বাইন্ডার: ৩টি

মডেলার: ১টি

সার্ভে সহকারী: ১টি

স্টোর কিপার: ১টি

সিনিয়র মেকানিক/মেকানিক্যাল ওয়ার্কশপ সহকারী: ১টি

ড্রাফটসম্যান: ১টি

প্রশিক্ষণ পরিচারক: ১টি

গবেষণা পরিচারক: ১টি

অফিস পরিচারক: ৩টি

নিরাপত্তা প্রহরী: ৪টি

পরিচ্ছন্নতাকর্মী: ৩টি

মালি: ৩টি

কুক: ১টি

অফিস সহায়ক: ৬টি

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ, কম্পিউটার দক্ষতা বা অভিজ্ঞতা প্রয়োজন।

আরও পড়ুন : সেনাবাহিনীতে বেসামরিক ৫৪৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগামীকালের মধ্যেই

বয়সসীমা: ২০ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।

বেতন: পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ১০ থেকে গ্রেডে ২০ বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া যাবে [http://doa.teletalk.com.bd] (http://doa.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি: পদভেদে নির্ধারিত পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা

বি:দ্র: পরীক্ষার তারিখ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রার্থীদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
যেসব অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সংসদে প্রশ্ন করতে আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইন ধরতেন আজকে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬