আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে চাকরির সুযোগ

২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:০৬ AM
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার

আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার © সংগৃহীত

আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা শিক্ষানবিশকাল শেষে নির্ধারিত বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রাথমিকভাবে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হলেও যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার

পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ৫০ জন

চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)

কর্মস্থল: খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও পিরোজপুর জেলা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.৫০ এবং অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.৫০ থাকতে হবে)

অন্যান্য যোগ্যতা: উচ্চতায় কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, সুন্দর হাতের লেখা, স্মার্টনেস, মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং শৃঙ্খলা মেনে কাজ করার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

আরও পড়ুন : কোলেস্টেরল নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ

বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ২২,০০০ টাকা

অন্যান্য সুবিধা: শিক্ষানবিশকাল ৬ মাস। এরপর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। এছাড়া অফিস কর্তৃক যাতায়াত ও খাবারের ব্যবস্থা থাকবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ২৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাচড়া চেকপোস্ট, পুলেরহাট, যশোর ঠিকানায় সরাসরি অথবা ডাক/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি: [www.addinwc.org/bn/circular.php] (http://www.addinwc.org/bn/circular.php)

নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬