পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য

১১ মে ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য

পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য © টিডিসি ফটো

সাবেক এক পুলিশ কর্মকর্তা ও সাবেক তিন সবিচকে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়। তারা সকলেই দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী ০৫  বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির সদস্য পদে নিয়োগ পাওয়া চারজন হলেন- সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী ও সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।

আরও পড়ুন: পিএসসির নামে ফেসবুক পেজটি ভুয়া

সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিআরএল ভোগরত প্রাক্তন অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) মোহা. শফিকুল ইসলাম (বিপি নম্বর ৬২৮৯০২০৯১৪), বিপিএম (বার)-কে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট প্রদান বন্ধ, ভোগান্তিত…
  • ১১ মে ২০২৬
ঢাবিতে দেড় শতাধিক মন্ত্রী-আইন প্রণেতা, ভিসি-শিক্ষাবিদ, গবেষ…
  • ১১ মে ২০২৬
কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
  • ১১ মে ২০২৬
বাংলাদেশের সরকার এখন কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা 
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9