সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে পিএসসিকে আরও সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM

© সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করা হয়েছে। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রতিবেদন পেশ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বল্প সময়ে চূড়ান্ত সুপারিশ করতে পিএসসিকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পায় সেজন্য সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে আরও সচেতন হতে হবে।

সাক্ষাৎকালে পিএসসির সদস্যবৃন্দ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন বলে জানান প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
  • ১১ মে ২০২৬
ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ১১ মে ২০২৬
ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্…
  • ১১ মে ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির ন…
  • ১১ মে ২০২৬
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9