নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে সরকার

২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১১:০৪ AM
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

রুহুল কুদ্দুস তালুকদার দুলু © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারানো ১৪ জনের প্রত্যেকের পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকার দেবে এক লাখ টাকা এবং নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রী পরিষদ সচিবের বরাত দিয়ে সরকারের এ সহায়তার কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার।

অন্যদিকে, নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সরকারি সহায়তা ও জেলা প্রশাসনের অনুদান মিলিয়ে প্রতিটি পরিবার মোট এক লাখ ২৫ হাজার টাকা পাবে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950