নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪

২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ AM
নাটোরের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নাটোরের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালু বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে আসছিল আর বিপরীত দিক থেকে আসছিল বালুবাহী ট্রাকটি। সংঘর্ষে উভয় পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন এবং পরে ১ জন নিহত হন। 

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামিম হোসেন । নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950