ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই

২১ অক্টোবর ২০২৬, ১১:২৭ AM
আহত পুলিশ সদস্য

আহত পুলিশ সদস্য © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে। পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ হামলার  ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। অভিযানে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের পর সে জানায়, সে জামিনে আছে। পুলিশ তার জামিনের কাগজ দেখতে চাইলে আব্দুল কদ্দুস টালবাহানা শুরু করে। একপর্যায়ে আব্দুল কুদ্দুসের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আব্দুল কুদ্দুসের স্বজনরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নেন।

মাদক মামলার আসামির স্বজনদের হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ওএসডি রাজশাহীর বিভাগীয় ক…
  • ২১ অক্টোবর ২০২৬
তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬