ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক

২১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ PM
আহত নির্মাণশ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহত নির্মাণশ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের সপ্তম তলা থেকে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে রসূল নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ভবনটির দেওয়ালে বাঁশের মাচায় ঝুলে প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচা ভেঙে গেলে দুজন শ্রমিক নিচে পড়ে যান এবং অন্য শ্রমিকেরা বাঁশ ধরে ঝুলে থাকেন। এতে রসূল নামের এক শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন, তবে অন্য শ্রমিকেরা অক্ষত রয়েছেন।

ঘটনাটি ঘটে ভবনটির সপ্তম তলা থেকে হলেও পড়ে যাওয়ার সময় শ্রমিকেরা চতুর্থ তলার অংশে আঁকড়ে ধরে কিছুটা গতি কমানোর চেষ্টা করলেও নিচে পড়ে আঘাত পান। এদিকে ভবনটিতে নিয়োজিত শ্রমিকদের শরীরে নিরাপত্তা বেল্ট কিংবা মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।

কাজে নিয়োজিত কয়েকজন নির্মাণশ্রমিক অভিযোগ করে বলেন, বাঁশের সঠিক বাঁধন কম থাকায় হঠাৎ তা ভেঙে নিচে পড়ে যায়। এ ছাড়া কাজের জন্য তাদের কোনো প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়নি।

তবে প্রজেক্ট প্রকৌশলী মুন্না আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আহত শ্রমিককে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তিনি তেমন গুরুতর আহত হননি। নিরাপত্তার বিষয়ে শ্রমিকেরা আগে কখনো কোনো অভিযোগ করেননি। নিরাপত্তা সরঞ্জাম দেওয়া থাকলেও শ্রমিকেরা নিজেদের সুবিধার্থে তা ব্যবহার করছেন না। আমরা নিয়মিত তাদের সচেতন করার চেষ্টা করি।’

নিরাপত্তা গাফিলতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, ‘শ্রমিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে এবং লিখিত চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্দেশ মানছেন না। এ বিষয়ে পরবর্তীতে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950