কারওয়ান বাজারে ব্যবসায়ীদের জলকামান-লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করল পুলিশ

০৪ জানুয়ারি ২০২৬, ১২:২১ PM
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের জলকামান-লাঠিচার্জ পুলিশের

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের জলকামান-লাঠিচার্জ পুলিশের © টিডিসি ফটো

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থানরত ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। বেলা সাড়ে ১১ টা থেকে জড়ো হয়ে সড়কে পরিবারসহ অবস্থান নিলে দুপুর ১২ টার দিকে লাঠিচার্জ ও জলকামান দিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে পুলিশ।

এর আগে ব্যবসায়ীর জড়ো হয়ে রাস্তায় নামার আগেই পুলিশের হাতে আটক বেশ কয়েকজন। এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে কয়েকশ ব্যবসায়ী অবস্থান নেন।

গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এনইআইআর পদ্ধতি চালু করেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে যেসব মুঠোফোন চালু হয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রি হয়েছে। ব্যবসায়ীদের দেওয়া অবিক্রীত ফোনের তালিকাও রেজিস্টার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুধু নতুন চালু হওয়া হ্যান্ডসেটগুলোই এনইআইআর-এর আওতায় আসবে, তবে তাৎক্ষণিকভাবে ব্লক করা হবে না। প্রবাসীরা ব্যবহৃত ফোনের পাশাপাশি দুইটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। নিবন্ধনের জন্য তাঁদের তিন মাস সময় দেওয়া হয়েছে, এই সময়ে হ্যান্ডসেটগুলো সচল থাকবে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্র দেখিয়ে ফোনগুলো নিবন্ধন করা যাবে।

এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিএমইউতে দোয়া মাহফিল, উন্নত খাবার …
  • ০৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সং…
  • ০৫ আগস্ট ২০২৬
মোদির ভিডিও বিতর্কে জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিন সময় দিল …
  • ০৫ আগস্ট ২০২৬
এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১
  • ০৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
  • ০৫ আগস্ট ২০২৬