ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ PM
স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি © সংগৃহীত

নাটোরে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা আবুল কালাম (৫০)। এ ঘটনায় গুরুতর আহত ছেলে কাউসার মাহমুদ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আবুল কালাম কান্দিভিটা এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে কাউসারের সঙ্গে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েক যুবকের কথাকাটাকাটি হয়। এর জেরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকেন। এ সময় কাউসারের বাবা আবুল কালাম ছেলেকে রক্ষায় এগিয়ে যান। তখন প্রতিপক্ষের যুবকরা দুজনকেই ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকেই প্রতিবেশি যুবকরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9