রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসায়ীদের অবস্থান

০৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ AM
রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসায়ীদের অবস্থান

রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসায়ীদের অবস্থান © টিডিসি ফটো

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ব্যবসায়ীর জড়ো হতে থাকেন। এসময় রাস্তায় নামার আগেই পুলিশের হাতে আটক বেশ কয়েকজন ব্যবসায়ী। আটককৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে কয়েকশ ব্যবসায়ী অবস্থান নেন। এসময় আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে এনইআইআর কার্যক্রম চালুসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে পরিবারসহ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটি একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এনইআইআর পদ্ধতি চালু করেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে যেসব মুঠোফোন চালু হয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রি হয়েছে। ব্যবসায়ীদের দেওয়া অবিক্রীত ফোনের তালিকাও রেজিস্টার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুধু নতুন চালু হওয়া হ্যান্ডসেটগুলোই এনইআইআর-এর আওতায় আসবে, তবে তাৎক্ষণিকভাবে ব্লক করা হবে না। প্রবাসীরা ব্যবহৃত ফোনের পাশাপাশি দুইটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। নিবন্ধনের জন্য তাঁদের তিন মাস সময় দেওয়া হয়েছে, এই সময়ে হ্যান্ডসেটগুলো সচল থাকবে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্র দেখিয়ে ফোনগুলো নিবন্ধন করা যাবে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9