বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

১৫ জুলাই ২০২২, ০৪:২৭ PM
বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত © সংগৃহীত

নারায়ণগঞ্জের মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মাহিমা (২২)। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, রাহাত (২৫), আনান (২২) ও কাজী (২২)। তারা সবাই গুরুতর আহত।

আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ

শুক্রবার (১৫ জুলাই) সকালে পৌনে এগারোটার দিকে নারায়ণগঞ্জের মদনপুর নামকস্থানে অজ্ঞাত বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহপাঠী আসিফ জানান, তারা সকলে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। সকালে ঢাকার আফতাবনগর থেকে ১০-১২ শিক্ষার্থী (বন্ধু) মিলে দুইটি প্রাইভেটকারযোগে নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত বাস একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬