জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ

১৫ জুলাই ২০২২, ০১:৫৯ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা। 

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, এসএসসি পরীক্ষা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হলে তো আমাদের ধারণক্ষমতা কমে যায়। এসব চিন্তা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হচ্ছে। 

তিনি আরও জানান, জাবির ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে এবং ৪ আগস্ট তা শেষ হবে। 'সি' ইউনিট দিয়ে শুরু হবে, এরপর 'বি' ইউনিট। এভাবে 'এ' ইউনিট এবং 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ আগস্ট জাবির 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যেহেতু আমরা এখনো ধারণক্ষমতা নির্ধারণ করতে পারিনি, সেইজন্য ওইভাবে চূড়ান্ত করা হয়নি। সবকিছু প্রস্তুত রয়েছে, আমরা তারিখ দিয়ে দেবো।

এদিকে আগামী ৩০ জুলাই গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ ব্যাপারে জাবির এই কর্মকর্তা জানান, এজন্যই জাবির ভর্তি পরীক্ষা আর্টস দিয়ে শুরু হয়েছে। 'এ' ইউনিট এবং 'ডি' ইউনিট এজন্য প্রথমে রাখা হয়নি। আর এই তারিখ ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে এই সপ্তাহই ফ্রি ছিল। অন্য তারিখে মাঝখানে একদিন করে সাপ্তাহিক বন্ধ রয়েছে। একসঙ্গে ৫ দিন পেতে হলে আমাদের এইভাবেই নিতে হবে। 

এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, এবার জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9