ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ ড্যাফোডিল

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ফটো

ওয়েবভিত্তিক কর্মকাণ্ডে বিশ্বের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি স্পেন থেকে প্রকাশিত ওয়েবমেট্রিক্স ওয়েবসাইটের ‘র‌্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ’ থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ১১তম। এর আগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ আরো ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

দেখুন: দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক’

বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েব ভিত্তিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এই র‌্যাংকিং তৈরি করেছে স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির এই অগ্রগতির যুগে কেবল প্রতিষ্ঠানের ফলাফল বা গবেষণা কর্মকাণ্ড নয়, প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায় এর ওয়েবভিত্তিক নানান সূচকের ওপর।

উল্লেখ্য, এর আগে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ র‌্যাংকিং কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ৪র্থ স্থানসহ ইউআই গ্রিনমেট্রিক র‌্যাংকিং ও টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬