সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসেট বন্ধ করল ইউজিসি

০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ PM
ইউসেট ও ইউজিসির লোগো

ইউসেট ও ইউজিসির লোগো © টিডিসি সম্পাদিত

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসেট)। অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ইউজিসি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) সরকার কর্তৃক ২০১৯ সালের ২৮ আগস্টের ২১১ নম্বর স্মারকে ৭ (সাত) বছরের জন্য সামাদবানু টাওয়ার, প্লট নং- ২৯৮-২৯৯, খোর্দ ঘোষপাড়া, উপজেলা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ঠিকানায় অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতিপ্রাপ্ত হয়।

ইউজিসি ২০২০ সালের ১৯ ফ্রেব্রুয়ারি শর্ত সাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে জানিয়ে বলা হয়েছে, বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার কার্যক্রম চলমান নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী- শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ব্যতিত কোন ঠিকানায় বা ভবনে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

আরও বলা হয়েছে, ওয়েবসাইটের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ডোমেইন জটিলতা, সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী এর ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

আরও খবর: ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর চলমান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শীঘ্রই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সদস্য ও মুখপাত্র অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রজ্ঞাপনেই সব বলে দেওয়া হয়েছে। তারা সরকার ও ইউজিসির কোনো নিয়ম মানেনি। এ কারণে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আর কোনও কার্যক্রম চালাতে পারবে না।’

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬