প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © সংগৃহীত

সারাদেশে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে প্রতিটি জেলায় একটি করে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতির বিষয়ে আমিনুল হক বলেন, ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও কয়েকজন খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচিটির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সারাদেশ থেকে ৩০৬ জন ক্রীড়াবিদকে বাছাই করা হয়েছে। বর্তমানে ঢাকার বিকেএসপিতে তাদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে যোগ্য ক্রীড়াবিদদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করা হবে। আমিনুল হক বলেন, ‘আমরা খেলোয়াড় তৈরি না করে কাউকে ছেড়ে দেব না।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।

সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬