পদত্যাগ নয়, দায়িত্বে থেকেই নির্বাচনের পরিকল্পনা তামিমের

৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটির প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

এদিকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিম। মাঝে গুঞ্জন উঠেছিল, বিসিবি নির্বাচনের আগেই পদত্যাগ করবেন সাবেক এই অধিনায়ক। তবে, এবার তিনি জানালেন, নির্বাচনের আগে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বললেন, আগামী রবিবার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতেই পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। পাশাপাশি তিনি আবারও নিশ্চিত করেছেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ভাষ্যমতে, 'পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।'

তামিম যোগ করেন, 'ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।' 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬